‘আমি একজন ধর্ষিতা-খণ্ডিত লাশের বাবা, আমি কি তার জন্য দায়ী’, রামিসার বাবার আক্ষেপ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২

“আমি আজ ধর্ষিতার বাবা হিসেবে পরিচিত, এর দায়ভার কি আমি নেব? বায়ান্ন বছর যাবৎ আইন করা হয়েছে, আইনের বাস্তবায়ন দেখে যাইনি। আমি তো একজন ধর্ষিতার বাবা হয়ে থাকতে চাই না, গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছি।” কথাগুলো বলেছেন পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসা আক্তারের বাবা আব্দুল হান্নান মোল্লা।

শনিবার রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশে শিশু নির্যাতন ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বিএনপির উদ্যোগে গঠিত ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্যসহায়তা সেল’ এ বৈঠকের আয়োজন করে।

শনিবার (৬ জুন) এই বৈঠকে রামিসার বাবা বলেন, “আমাদের প্রতিবছর, প্রতিনিয়ত, বায়ান্ন বছর যাবৎ কখনো না কখনো, কোনো না কোনোভাবে আইন করা হয়। নানাভাবে, নানান ধরনের আইন করা হয়। কিন্তু সে আইনের বাস্তবায়ন খুব একটা দেখি না। বাস্তবায়ন কি সরকারই করবে? আমার কাছে তা মনে হয় না। সমাজের নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। দায়িত্বগুলো যদি আমরা পালন না করি, তাহলে এক ফ্ল্যাটের এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব তিন ফিট—এই তিন ফিটের ভেতরে আমরা একটা শিশুকে নিরাপত্তা দিতে পারি না। নিশ্চয়ই সরকার এই তিন ফিটের নিরাপত্তার দায়িত্ব নেবে না। সেখানে এক পরিবার থেকে আরেক পরিবারের পারিবারিক সম্পর্ক, পরিচিতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা যদি তৈরি না করতে পারি, তাহলে এরকম আরও হাজার হাজার রামিসা খণ্ড-বিখণ্ডিত হয়ে রাস্তায় পড়ে থাকবে। আর এই নরপিশাচরা তাকে খণ্ড-বিখণ্ড করবে।”

রামিসার বাবা অশ্রুসজল চোখে আরও বলেন, “আমি আজ একজন ধর্ষিতার বাবা হিসেবে পরিচিত। এটার দায়ভার কি আমি নেব? না সমাজ নেবে? না রাষ্ট্র নেবে? জানতে চাই। আমি এটা জানতে চাই, এই দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব কি আমার অবহেলা, সমাজের অবহেলা, নাকি রাষ্ট্রের অবহেলা?”

তিনি বলেন, “আমি তো একজন ধর্ষিতার বাবা হয়ে থাকতে চাই না। আমি তো গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছি। আপনারা আমাকে সেই নাম ফিরিয়ে দেন। আমাকে সেই সম্মান ফিরিয়ে দেন। যদি তা না পারেন, তাহলে আপনারা কী দিতে পারবেন? এমন একটা অন্তত সমাজব্যবস্থা দেন, যে ব্যবস্থায় আর কোনো দিন বাবা-মায়ের বুক খালি হবে না। আর কোনো বাবা-মায়ের সারা জীবনের জন্য কান্নার পথ খোলা থাকবে না। সারা জীবন তারা জিন্দা লাশ হয়ে থাকবে না।”

গোলটেবিল বৈঠকে অংশ নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক কাজী গোলাম মোখলেছুর রহমান, আইনজীবী রাশনা ইমাম প্রমুখ। বৈঠকটি সঞ্চালনা করেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি