আমরা চেয়েছি ব্যালট বিপ্লব, কিছু দলের প্রস্তুতি বুলেট বিপ্লবের: হাসনাত আবদুল্লাহ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গত ১৩ বছর ধরে চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা শুধু ‘ট্রেলার’ দেখিয়েছে, আসল ‘পিকচার’ দেখা যাবে নির্বাচনের পর। তিনি বলেন, আগামীর নির্বাচন হতে হবে সংস্কারের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে শহরের কিং কমিউনিটি সেন্টারে গণতান্ত্রিক সংস্কার জোটের উদ্যোগে শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে আয়োজিত শোক ও সংহতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, একটি আসনের জন্য যারা নিজেদের রাজনৈতিক দল বিলুপ্ত করে দিচ্ছেন, তারা নিজেদের দলের প্রতিই অন্যায় করছেন। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল ব্যালট বিপ্লবের পরিবর্তে এখন বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে।

প্রশাসন ও পুলিশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে পারে—তাদের পা চাটতে গুলশান ও পল্টনে লাইন দিচ্ছে। ভারতে বসে নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা না রেখে নিজেরাই খেলোয়াড়ে পরিণত হয়েছিল, যার খেসারত জাতিকে দিতে হয়েছে। দলবাজ পুলিশ দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশ ও প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “বেনজীর বা ওসি প্রদীপ হওয়ার পথে হাঁটবেন না। নিরপেক্ষ থাকুন, নইলে জুলাইয়ের মতো গণবিক্ষোভ আবার ফিরে আসবে।”

বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, শহীদ ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বলা চরম অবমাননাকর। এ বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানান তিনি।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান