আমরা ‘পাগলাটে’ পৃথিবীতে বসবাস করছি: ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজকে ঘিরে গুলির ঘটনায় উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি চিন্তিত ছিলাম না। আমি জীবন বুঝি। আমরা এক পাগলাটে পৃথিবীতে বসবাস করছি।” ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ওয়াশিংটন হিলটন হোটেলের প্রবেশপথে এক সন্দেহভাজন বন্দুকধারী প্রবেশ করে। এ সময় গুলির শব্দ শোনা গেলে নিরাপত্তাকর্মীরা দ্রুত ট্রাম্পসহ তার মন্ত্রিসভার সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

ঘটনায় একজন সিক্রেট সার্ভিস কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তবে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে শনাক্ত করেছে কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ওই ব্যক্তি সোমবার (২৭ এপ্রিল) ওয়াশিংটনে আদালতে হাজির হতে পারেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্টসহ উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারাই হামলার লক্ষ্য হতে পারতেন।

এদিকে এই ঘটনার মধ্যেও ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের নির্ধারিত ওয়াশিংটন সফর পূর্বসূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। তবে নিরাপত্তাজনিত কারণে কিছু অনুষ্ঠানের সূচিতে সামান্য পরিবর্তন আনা হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে