আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা: যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি খামেনির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা পুরো মধ্যপ্রাচ্যজুড়ে আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময় এই সতর্কবার্তা এল তেহরানের পক্ষ থেকে।

রোববার (১ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, খামেনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিতই দাবি করেন যে তিনি যুদ্ধজাহাজ পাঠিয়েছেন। তবে এসব হুমকিতে ইরানি জাতি ভয় পায় না বা বিচলিত হয় না।

তিনি বলেন, ইরান কখনোই আগ্রাসনের সূচনা করে না এবং কোনো দেশকে আক্রমণ করতে চায় না। তবে কেউ যদি হামলা বা হয়রানি করে, তাহলে ইরানি জাতি তার জবাব দেবে শক্তভাবে।

এদিকে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নাকচ করেনি তেহরান। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ইরান ‘ন্যায্য’ আলোচনার জন্য প্রস্তুত, তবে এমন কোনো আলোচনায় বসবে না যা তাদের প্রতিরক্ষামূলক সক্ষমতা ক্ষুণ্ন করে।

বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মার্কিন নৌবাহিনীর ছয়টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং তিনটি লিটোরাল কমব্যাট জাহাজ ওই অঞ্চলে মোতায়েন রয়েছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম দ্য ড্রপ সাইট নিউজ-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প চাইলে রোববার (১ জানুয়ারি) থেকেই ইরানে সুপরিকল্পিত সামরিক অভিযান শুরু করতে পারেন।

প্রতিবেদনে বলা হয়, এই হামলার লক্ষ্য শুধু ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নয়; বরং শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ‘শিরচ্ছেদ’ কৌশলের মাধ্যমে সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ ঘটানো।

মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীদের ধারণা, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে সাধারণ মানুষ রাজপথে নামবে এবং সরকারের পতন ঘটবে।

সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ধরনের হামলার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। তিনি ট্রাম্পকে আশ্বাস দিয়েছেন, তেহরানে পশ্চিমাপন্থী নতুন সরকার গঠনে ইসরাইল পূর্ণ সহযোগিতা করবে।

এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) ওভাল অফিসে এক বক্তব্যে ট্রাম্প ইরানের দিকে বিশাল মার্কিন নৌবহর অগ্রসর হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহারের অনুমতি দেবে না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯