আরব সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে ছয়জন ভারতীয়সহ সাতজন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী।

আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, 'এমভি গৌতম’ নামের ওই জাহাজটি ওমান থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জাহাজটি মাঝসমুদ্রে আটকে পড়ে। এতে তাৎক্ষণিকভাবে একটি ডিসট্রেস কল পাঠানো হয়। বিপদ সংকেত পাওয়ার পর পরই পাকিস্তান নৌবাহিনীর একটি জাহাজ এই উদ্ধার অভিযান পরিচালনা করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উদ্ধারকৃত নাবিকদের মধ্যে ছয়জন ভারতীয় ও একজন ইন্দোনেশীয় নাবিক ছিলেন।

পাকিস্তান নৌবাহিনী জানায়, উদ্ধার অভিযানের পর নাবিকদের নিরাপদে জাহাজে তোলা হয় এবং তাদের খাদ্য ও প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

এ বিষয়ে পাকিস্তান নৌবাহিনী ঘটনাটি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটিতে উদ্ধার কার্যক্রম ও নাবিকদের সহায়তা প্রদানের দৃশ্য দেখা যায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে