আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারের দাবিতে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
বিশ্বকাপ ফাইনালে পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন বহিষ্কারের দাবিতে শুরু হওয়া গণস্বাক্ষর অভিযানে সাড়া পড়েছে ব্যাপক। আয়োজকদের দাবি, এরই মধ্যে ২ কোটি ৩০ লাখের বেশি মানুষ এই আবেদনে স্বাক্ষর করেছেন।

ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘লিভ আর্জেন্টিনা’ শিরোনামের এই আন্তর্জাতিক পিটিশনে ফিফা ও ম্যাচ পরিচালকদের বিরুদ্ধে আর্জেন্টিনা এবং অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।

গণস্বাক্ষরের আয়োজকদের দাবি, যদি কোনো দলের পক্ষে আগে থেকেই সুবিধা নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলোর প্রতিযোগিতায় অংশ নেওয়ার অর্থ থাকে না। তাই ফুটবলে সমতা নিশ্চিত করতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।

জানা গেছে, ৫০ লাখ স্বাক্ষরের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই ক্যাম্পেইন অল্প সময়ের মধ্যেই ২ কোটির বেশি স্বাক্ষর অতিক্রম করে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মোট স্বাক্ষরের সংখ্যা ২ কোটি ৩৩ লাখের বেশি।
বিশ্বকাপ ফাইনালে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।

ওই ম্যাচে রেফারি সেলাভকো ভিনচিচের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। আর্জেন্টিনার কিছু খেলোয়াড়ের ফাউলের ঘটনায় কার্ড না দেখানো এবং স্পেনের দুটি গোল বাতিল হওয়া নিয়ে আলোচনা শুরু হয়।

এ ছাড়া পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার খেলার ধরন ও দলের কয়েকজন খেলোয়াড়ের আচরণ নিয়েও সমর্থকদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

তবে গণস্বাক্ষর অভিযান চললেও আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের বিষয়ে ফিফার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ