মারা গেছেন বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৬ ১৯:২৭:০১
ছবি: সংগৃহীত

দেশের ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মাহমুদ জামাল আর নেই। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শনিবার (২৪ অক্টোবর) ৭৪ বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মাহমুদ জামালের মৃত্যুর খবর জানিয়েছে বিসিবি। রাজশাহীর ক্রীড়াঙ্গনে সুপরিচিত এই সংগঠক দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে দেশের খেলাধুলার উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমে অবদান রেখেছেন।

ক্রীড়া প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মাহমুদ জামাল। দীর্ঘ সময় তিনি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব সামলেছেন। পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য হিসেবেও যুক্ত ছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশাসনিক কার্যক্রমেও তার উল্লেখযোগ্য সম্পৃক্ততা ছিল। ২০০৫ সালে প্রথমবার বিসিবির পরিচালক নির্বাচিত হন তিনি। পরে ২০০৮ সালে দ্বিতীয়বারের মতো বোর্ডের পরিচালকের দায়িত্ব পান।

মাহমুদ জামালের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিসিবি। শোকবার্তায় সংস্থাটি প্রয়াত এই ক্রীড়া সংগঠকের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও ক্রীড়াঙ্গনে অবদানের কারণে রাজশাহীসহ দেশের ক্রীড়া সংশ্লিষ্টদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন মাহমুদ জামাল।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ