বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়: ডা. শফিকুর রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
নতুন বাংলাদেশ আর পুরোনো ফর্মুলায় চলবে না; চলবে নতুন ফর্মুলায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর ভাষানটেক এলাকায় ঢাকা-১৭ আসনের উদ্যোগে আয়োজিত যুব–ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ কোনো দলের পক্ষপাতদুষ্ট সরকার চায় না; তারা এমন সরকার চায়, যারা নিজের আগে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেবে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে, তারাই জাতির দুশমন। জনগণের সম্পদ চুরি, দুর্নীতি বা দখলদারীতেই আমাদের অভিজ্ঞতা নেই।’

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'জনগণ যাদের কর্মসূচি ও বক্তব্যে আস্থা রাখবে, তারাই নির্বাচিত হবে। যদি জনগণ আমাদেরকে বেছে নেয়, আমরা সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে দেশ গড়বো।’

অন্য রাজনৈতিক দলের বক্তব্যে ‘জামায়াতকে বাদ দিয়ে সরকার গঠনের’ ইঙ্গিতের সমালোচনা করে তিনি বলেন, ‘জনগণ যদি আমাদের নির্বাচিত করে, আমরা কাউকেই বাদ দেবো না। সবাইকে নিয়ে দেশ গড়তে চাই।’

ফ্যাসিবাদের পাঁচটি লক্ষণ: দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারী, অন্যায়ের বিস্তার এবং মা–বোনদের ইজ্জত নিয়ে টানাটানিকে চিহ্নিত করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি; “ফেসি” রূপে রয়ে গেছে।’

জনগণের সরকার কেমন হবে তা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘নিয়োজিত ব্যক্তি নিজের জন্য নয়, জনগণের জন্য ভাববে। যে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করবে না, দুর্নীতিতে জড়াবে না।’

স্বাধীনতার পরও জনগণ প্রকৃত সুফল পায়নি উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘মাটির নিচে বিপুল খনিজ সম্পদ, সমুদ্রের নিচে অগাধ সম্পদ থাকা সত্ত্বেও আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না কেন?’

দেশপ্রেমের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ছেড়ে পালায়নি। আমরা দেশের ভেতরেই থেকেছি, জেল–জুলুম সহ্য করেছি, জীবন দিয়েছি। কারণ এই দেশ, এই মাটি, এই মানুষকে আমরা ভালোবাসি।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু