বাংলাদেশে গম পাচারের অভিযোগে নুসরাতকে তলব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রেশন দুর্নীতি ও বাংলাদেশে গম পাচারের অভিযোগে ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান-কে আবারও তলব করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার (২২ এপ্রিল) কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে তাকে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাকালে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশে গম পাচারের অভিযোগে কয়েকটি ট্রাক আটক করা হয়। সে সময় বসিরহাটের সংসদ সদস্য ছিলেন নুসরাত জাহান।

ইডির একটি সূত্রের দাবি, ওই ঘটনার তদন্তে একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে। বিশেষ করে, বাংলাদেশে গম পাচারের সঙ্গে কোনো আর্থিক লেনদেন জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতেই নুসরাতকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

নুসরাতের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি ইডির ডাকে সাড়া দেবেন। তবে কলকাতার সিজিও কমপ্লেক্সে নয়, দিল্লিতে সংস্থাটির সদর দপ্তরে গিয়ে হাজিরা দিতে পারেন বলে জানা গেছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে ফ্ল্যাট দুর্নীতি মামলাতেও নুসরাত জাহানকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। নতুন করে তলবের বিষয়ে তার কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি