বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর শেষ হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশে শুরু হয়েছে ঈদুল ফিতরের সরকারি ছুটি। পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও ছুটির আমেজ ছড়িয়ে পড়েছে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানীসহ বিভিন্ন শহর ছেড়ে গ্রামে ফিরছেন অসংখ্য মানুষ।

মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের বেশ কয়েকটি দেশে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটি বুধবার (১৮ মার্চ) বৈঠকে বসবে। ওই বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে হিজরি শাওয়াল মাসের শুরু এবং ঈদের দিন চূড়ান্ত করা হবে।

জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।

এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় আরব দেশগুলোতে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। সে হিসেবে শুক্রবার (২০ মার্চ) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ অঞ্চলের অধিকাংশ দেশে ঈদ উদযাপিত হতে পারে।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর ঈদ উদযাপিত হয়। সেই ধারাবাহিকতায় দেশে আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালনের সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে চাঁদ দেখার ওপর। আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজানের ২৯তম দিনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে শুক্রবার (২০ মার্চ) দেশে ঈদ উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়