বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকায় মার্কিন দূতাবাস।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে মার্কিন দূতাবাস তার ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এক সতর্কবার্তায় জানিয়েছে, নির্বাচনের সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থী হামলার সম্ভাবনা থাকতে পারে। এ ধরনের ঘটনা নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থানে ঘটার আশঙ্কা রয়েছে।

বার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের বড় জনসমাগম, বিক্ষোভ ও সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস বলেছে, শান্তিপূর্ণ মনে হলেও কিছু অনুষ্ঠান হঠাৎ সংঘাতপূর্ণ পরিস্থিতিতে রূপ নিতে পারে।

নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন যানবাহন চলাচলে কিছু সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে মোটরসাইকেল চলাচল ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সীমিত থাকবে। এই পরিস্থিতিতে ঢাকায় মার্কিন দূতাবাস ১১ ও ১২ ফেব্রুয়ারি সীমিত পরিসরে সশরীরে সেবা প্রদান করবে।

দূতাবাসের সতর্কতায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য কয়েকটি নির্দেশনা রয়েছে। এতে বলা হয়েছে:
  • বড় জনসমাগম এবং বিক্ষোভ এড়িয়ে চলা,
  • আশপাশের পরিস্থিতি সম্পর্কে সবসময় সচেতন থাকা,
  • স্থানীয় সংবাদমাধ্যমের খবরে নজর রাখা,
  • কম চোখে পড়ার মতো আচরণ বজায় রাখা,
  • জরুরি যোগাযোগের জন্য ফোন চার্জ রাখা,
  • ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা এবং
  • বিকল্প যাতায়াতের পথ আগেভাগে নির্ধারণ করা।

এর আগেও, গত বছরের ১৫ ডিসেম্বর একই ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করেছিল ঢাকার মার্কিন দূতাবাস।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার