বাংলাদেশের নির্বাচন ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ ব্রিটিশ পার্লামেন্টে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বাংলাদেশে আগামী মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ প্রকাশ করেছেন এমপি বব ব্ল্যাকম্যান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হাউস অব কমন্সে তিনি বলেন, 'হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে দেশে ভয়াবহ সহিংসতার সম্মুখীন হতে হচ্ছে।'

ব্ল্যাকম্যানের অভিযোগ, কিছু এলাকায় হিন্দুদের উপর রাস্তায় হামলা, বাড়িঘর ও মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। তিনি ব্রিটিশ সরকারের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ এবং পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া চেয়েছেন।

এছাড়া তিনি বাংলাদেশে আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতাও নিয়ে প্রশ্ন তোলেন।

ব্ল্যাকম্যান বলেন, 'নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এক দলকে অংশগ্রহণ থেকে বিরত রাখা হচ্ছে, যা সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিক নির্বাচন হওয়া সম্ভব নয়।'

উগ্রবাদী দলগুলো একটি গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তনের চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ব্রিটিশ পার্লামেন্টের নেতা অ্যালান ক্যাম্পবেল জবাবে বলেন, যুক্তরাজ্য সরকার বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া মনিটর করছে এবং শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমন্বয় করছে।

তিনি আরও জানান, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

এর আগে ব্ল্যাকম্যানের পাশাপাশি তিনজন ব্রিটিশ এমপি: জিম শ্যানন, জ্যাস আথওয়াল ও ক্রিস ল বাংলাদেশের নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক হওয়ার গুরুত্ব নিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকের দৃষ্টিতেও গ্রহণযোগ্য না হলে কোনো নির্বাচনই দেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখতে পারবে না।

ব্রিটিশ পার্লামেন্টের নেতারা আশ্বাস দিয়েছেন, ব্ল্যাকম্যানের উত্থাপিত বিষয়সমূহ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের নজরে আনা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয়