বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে নতুন বার্তা দিল নয়াদিল্লি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এসব ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

তিনি বলেন, “বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে আমরা অবগত এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।” একই সঙ্গে তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে ঘিরে যে ‘ভ্রান্ত বয়ান’ প্রচার করা হচ্ছে, তা প্রত্যাখ্যান করে ভারত একাধিক বিবৃতি দিয়েছে।

অমৃত মণ্ডলের মৃত্যুর প্রসঙ্গ টেনে রণধীর জয়সওয়াল বলেন, “চরমপন্থীদের হাতে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ধারাবাহিক সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক।”

এ ছাড়া ময়মনসিংহে দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার প্রত্যাশা প্রকাশ করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও দাবি করেন, “অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাধীন বিভিন্ন সূত্র অনুযায়ী সংখ্যালঘুদের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ, ভূমি দখলসহ মোট দুই হাজার ৯০০টিরও বেশি সহিংস ঘটনার তথ্য নথিভুক্ত হয়েছে।” এসব ঘটনাকে কোনোভাবেই মিডিয়ার অতিরঞ্জন বা শুধুই রাজনৈতিক সহিংসতা হিসেবে এড়িয়ে যাওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: পিটিআই

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী