বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে না বলে জানিয়েছে বিএনপি। ফলে সংবিধান অনুযায়ী আগামী ১২ এপ্রিলের মধ্যে অনুমোদন না পাওয়ায় অধ্যাদেশটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে দলটি বলছে, ইতোমধ্যে গণভোট অনুষ্ঠিত হওয়ায় এর বৈধতায় কোনো প্রভাব পড়বে না।

রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদে বিশেষ কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ২ এপ্রিল এ বিষয়ে প্রতিবেদন দেবে কমিটি।

কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৈঠক শেষে ইঙ্গিত দেন, গণভোট অধ্যাদেশ আর সংসদে তোলা হবে না।

তিনি বলেন, 'গণভোট হয়ে গেছে, এই অধ্যাদেশের আর ভবিষ্যতে কোনো ব্যবহার নেই। তাই এটিকে আইনে পরিণত করার প্রয়োজন নেই।'

সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে উপস্থাপন করা হয় এবং ৩০ দিনের মধ্যে অনুমোদন না পেলে তা বাতিল হয়ে যায়। সে হিসাবে ১২ এপ্রিলের মধ্যে অনুমোদন না হলে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো বাতিল হবে।

বিশেষ কমিটিতে মোট ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্তত ১৫টি অধ্যাদেশে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে ঐকমত্য হয়নি।

সরকারি দল মানবাধিকার কমিশন, বিচারপতি নিয়োগ, গুম প্রতিরোধ ও দুর্নীতি দমন কমিশন–সংক্রান্ত অধ্যাদেশে পরিবর্তন আনতে চায়। এ বিষয়ে আপত্তি জানিয়ে জামায়াতে ইসলামী নোট অব ডিসেন্ট দিয়েছে।

জামায়াতের সদস্য রফিকুল ইসলাম খান বলেন, 'গণভোট, মানবাধিকার কমিশন ও বিচার বিভাগের সংস্কারসহ ১৫টি অধ্যাদেশে আমরা ভিন্নমত দিয়েছি। সরকারি দল সংখ্যাগরিষ্ঠতার জোরে কিছু বিষয় পাস করতে চাইছে।'

তিনি অভিযোগ করেন, কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের স্বাধীনতা খর্বের চেষ্টা চলছে। বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ও সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় সম্পর্কিত সংস্কার বাতিলের উদ্যোগেও আপত্তি জানিয়েছে তার দল।

জামায়াত গণভোট অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে রফিকুল ইসলাম খান বলেন, 'পুরো জাতি গণভোটে অংশ নিয়েছে। এটি বাতিলের সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করেছি। জনগণের দেওয়া রায় কার্যকর করতে হবে।'

তিনি আরও প্রশ্ন তোলেন, যদি গণভোটকে সংবিধানবহির্ভূত বলা হয়, তবে একই দিনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কীভাবে বৈধ হয়।

কমিটি সূত্রে জানা গেছে, কিছু অধ্যাদেশ হুবহু পাস করা হবে, কিছু সংশোধনসহ উত্থাপন করা হবে, আর কিছু অধ্যাদেশ আপাতত সংসদে তোলা হবে না। প্রয়োজন হলে পরবর্তীতে সেগুলো বিল আকারে আনা হতে পারে।

যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলো চূড়ান্ত আলোচনার জন্য পুনরায় সংসদে তোলা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়