বড়দিনে ভারতে খ্রিস্টানদের ওপর অর্ধ শতাধিক হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ভারতে বড়দিনের সময়ে খ্রিস্টানদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। মানবাধিকার এবং ধর্মীয় অধিকার রক্ষাকারী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, শুধু বড়দিনের সময়েই দেশজুড়ে খ্রিস্টানদের ওপর ৬০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে।

ভারতের ক্যাথলিক বিশপস’ কনফারেন্স জানিয়েছে, উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো খ্রিস্টানদের বড়দিন উদ্‌যাপনে বাধা দিচ্ছে, চার্চে হানা দিচ্ছে এবং অনুষ্ঠান হুমকির মুখে ফেলছে। সংগঠনটি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, মধ্যপ্রদেশের জাবালপুরে এক দৃষ্টিহীন খ্রিস্টান নারীকে হেনস্তা ও মারধর করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে যুক্ত বিজেপির স্থানীয় নেত্রী আঞ্জু ভারঘাভার ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

ওড়িশা ও দিল্লির আরও দুটি ঘটনায় সান্তা ক্লজের পোশাক বিক্রি করা বা বড়দিনের সাজে থাকা নারীদের ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দুই ক্ষেত্রেই বড়দিন উদ্‌যাপনকারীদের ওপর ‘হিন্দু দেশে’ খ্রিস্টান ধর্মের প্রচারণার অভিযোগ তুলেছে উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা।

খ্রিস্টানসহ সংখ্যালঘুদের আইনি অধিকার নিয়ে কাজ করা সংগঠন ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরামের এক প্রতিবেদন অনুযায়ী, এ বছরে ভারতে খ্রিস্টানদের ওপর অন্তত ৬০০টি হামলার ঘটনা ঘটেছে।

১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারতে মোট জনসংখ্যার ২.৩ শতাংশ খ্রিস্টান। হিন্দু ও মুসলিমদের পর ভারতে তৃতীয় সর্বোচ্চ জনগোষ্টী খ্রিস্ট ধর্মাবলম্বী। ভারতের মোট জনসংখ্যার ২.৩ শতাংশই খ্রিস্টান।

মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতার পক্ষের সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারকে সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী