ভারত-বাংলাদেশ সম্পর্ক অবনতি হওয়ার প্রার্থনা আসামের মুখ্যমন্ত্রীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত না হয়ে বর্তমান অবস্থায় থাকুক বলে মন্তব্য করেছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানান, দুই দেশের সম্পর্ক ভালো না থাকলে তা আসামের জন্য উপকারী।

গত ১৫ এপ্রিল ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি দাবি করেন, তিনি নিয়মিত ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতি না হয় এবং বর্তমান পরিস্থিতি বজায় থাকে।

সাক্ষাৎকারে কথিত ‘পুশ-ব্যাক’ প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, 'ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অনেক সময় ১০ দিন থেকে শুরু করে ২০ থেকে ৪০ দিন পর্যন্ত কিছু লোককে আটকে রাখে এবং সুযোগ বুঝে সীমান্তের দিকে ঠেলে দেয়। এ ধরনের কার্যক্রম সাধারণত রাতের অন্ধকারে পরিচালিত হয়, যখন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী উপস্থিত থাকে না।'

উল্লেখ্য, সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর পুরনো নাম ‘বিডিআর’ ব্যবহার করেন, যা বর্তমানে ‘বিজিবি’ নামে পরিচিত।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, 'ভারত-বাংলাদেশ সম্পর্ক ভালো থাকলে সীমান্তে নজরদারি শিথিল হয়, যা আসামের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সম্পর্ক অবনতিশীল থাকলে সীমান্তে কঠোর নজরদারি বজায় থাকে এবং অনুপ্রবেশ কমে।'

সাক্ষাৎকারের এক পর্যায়ে উপস্থাপক মেঘা প্রসাদ মন্তব্য করেন, এমন বক্তব্য ‘ভারতবিরোধী’ হিসেবে বিবেচিত হতে পারে।

জবাবে বক্তব্যে কেবল তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন বলে জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে