ভারতে বাস-লরি সংঘর্ষে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১২

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে যাত্রীবাহী বাস ও টিপার লরির মুখোমুখি সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে প্রকাশম জেলার মারকাপুরাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে কয়েকজন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। প্রথমে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে তা বেড়ে ১২ জনে দাঁড়ায়। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারকাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) নাগরাজু জানান, ‘হরিকৃষ্ণ ট্রাভেলস’-এর একটি বেসরকারি বাস তেলেঙ্গানার নির্মল থেকে অন্ধ্রপ্রদেশের নেলোরের উদ্দেশ্যে যাচ্ছিল। ভোর প্রায় ৬টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি টিপার লরির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়, যার পরপরই আগুন ধরে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৮ থেকে ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু। তিনি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্তের নির্দেশ দেন। নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

এছাড়া রাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।

বর্তমানে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়ক স্বাভাবিক করতে কাজ করছে এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে