ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান অজিত পাওয়ার নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ভারতের মহারাষ্ট্রে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান অজিত পাওয়ার নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে পুনের বারামাতিতে অবতরণের সময় তার ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানে থাকা পাঁচজনের সবাই নিহত হয়েছেন।

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) জানিয়েছে, নিহতদের মধ্যে অজিত পাওয়ার ছাড়াও দুইজন পাইলট ও তার নিরাপত্তা কর্মীরা রয়েছেন। স্থানীয় পৌরসভা নির্বাচনের আগে চারটি জনসভায় অংশ নিতে তিনি মুম্বাই থেকে বারামাতির উদ্দেশে যাত্রা করেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভিএসআর নামের একটি কোম্পানির পরিচালিত ‘লিয়ারজেট ৪৫’ মডেলের ছোট বিমানটি সকাল ৮টায় মুম্বাই থেকে উড্ডয়ন করে। প্রায় ৪৫ মিনিট পর বারামাতি বিমানবন্দরের কাছে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিধ্বস্ত বিমানটি থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হচ্ছে এবং চারদিকে ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ। খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

উল্লেখ্য, একই মডেলের একটি লিয়ারজেট বিমান ২০২৩ সালের সেপ্টেম্বরে মুম্বাইয়েও দুর্ঘটনার শিকার হয়েছিল বলে জানা গেছে।

অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, 'তৃণমূল থেকে উঠে আসা একজন জননেতা হিসেবে অজিত পাওয়ার মহারাষ্ট্রের সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। প্রশাসনিক দক্ষতা ও দরিদ্র মানুষের ক্ষমতায়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।'

এছাড়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অমিত শাহ ইতোমধ্যে পুনের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ছিলেন প্রবীণ রাজনীতিবিদ শারদ পাওয়ারের ভাতিজা। ২০২৩ সালে এনসিপিতে বিদ্রোহের নেতৃত্ব দিয়ে দলটিকে বিভক্ত করার পর তিনি এনডিএ জোটে যোগ দিয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। সম্প্রতি চাচা শারদ পাওয়ারের সঙ্গে তার রাজনৈতিক ঐক্যের গুঞ্জনও শোনা যাচ্ছিল।

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯