দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির

স
সদ্য সংবাদ ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৬ ১৩:০৭:৪০
ছবি: সংগৃহীত

সাত দফা দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনগণের মতামত ও রায়কে উপেক্ষা করা হলে সরকারকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন জামায়াত আমির। ১১ দলীয় জোটের সাত দফা দাবির পক্ষে আয়োজিত লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দাবি মেনে নিলে সরকার সম্মানিত হবে। অন্যথায় এর পরিণতি ভালো হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের মাঠ ছাড়বেন না বলেও জানান তিনি।

সমাবেশে বক্তব্য শেষে লংমার্চের বহরটি খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে। মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকার জোটের নেতাকর্মীরা এতে অংশ নেন। বহরটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করে পদ্মা সেতু অতিক্রম করে।

জোটের পক্ষ থেকে জানানো সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি তেল ও সারের সংকট নিরসন এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা।

রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হওয়া এই লংমার্চের দূরত্ব প্রায় ৪১০ কিলোমিটার। কর্মসূচির পরিকল্পনা অনুযায়ী, খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় গিয়ে লংমার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়