বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড ইস্যুতে যা জানাল ইরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।

বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে জানতে চাইলে আরাগচি বলেন, ‘মৃত্যুদণ্ড দেওয়ার প্রশ্নই আসে না।’

তার এ বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে—এমন অভিযোগ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং পরিকল্পিত মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে না।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি জানতে পেরেছি যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করা হয়েছে এবং কারও মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রাখা হয়েছে।’

তবে এই তথ্য তিনি কার কাছ থেকে পেয়েছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। শুধু উল্লেখ করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র’ থেকে তিনি এই আশ্বাস পেয়েছেন।

একই সঙ্গে তিনি সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের বিষয়টি পুরোপুরি নাকচও করেননি ট্রাম্প। আমেরিকা ইরানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি

এদিকে, ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিবেদক মাইক হান্না বলেন, 'ট্রাম্পের এই মন্তব্য ইরানের প্রতি তার অবস্থানে কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে। মনে হচ্ছে ট্রাম্প এখনো বিভিন্ন বিকল্প বিবেচনা করছেন। জাতীয় নিরাপত্তা পরিষদ তাকে ব্রিফ করেছে। আজকের বক্তব্য পরিস্থিতি কিছুটা শীতল হওয়ার এবং আসন্ন পদক্ষেপের ঝুঁকি থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের