বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে, জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংস্থাটি তাদের অন্যতম বৃহৎ দাতা দেশকে হারালো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতেই এই প্রত্যাহারের আদেশে স্বাক্ষর করেন। কোভিড-১৯ মহামারী চলাকালীন ডব্লিউএইচওকে ‘চীন-কেন্দ্রিক’ এবং মহামারী ব্যবস্থাপনায় ব্যর্থ বলে অভিযোগ করে আসছিল ট্রাম্প প্রশাসন।

মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, ডব্লিউএইচও মহামারী মোকাবেলায় ভুল সিদ্ধান্ত নিয়েছে, প্রয়োজনীয় সংস্কার করতে ব্যর্থ হয়েছে এবং রাজনৈতিক প্রভাবের বাইরে থাকতে পারেনি—এই কারণেই যুক্তরাষ্ট্র এই সংস্থা থেকে সরে দাঁড়িয়েছে।

অন্যদিকে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার জন্য নয়, আমেরিকার জনগণের জন্যও ক্ষতিকর হবে।

ডব্লিউএইচও জানিয়েছে, সংস্থাটি পোলিও নির্মূল, এইচআইভি/এইডস মোকাবেলা, মাতৃমৃত্যু হ্রাস এবং তামাক নিয়ন্ত্রণসহ নানা বৈশ্বিক স্বাস্থ্য কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

পাশাপাশি ভবিষ্যতের মহামারী প্রতিরোধ ও মোকাবেলায় একটি আন্তর্জাতিক মহামারী চুক্তি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ভ্যাকসিন ও ওষুধের ন্যায্য বণ্টনের বিষয়টিও অন্তর্ভুক্ত।

গত বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্র বাদে ডব্লিউএইচও’র সব সদস্য রাষ্ট্র এই চুক্তিতে সম্মতি জানালেও ওয়াশিংটন এতে অংশ নেয়নি। এছাড়া যুক্তরাষ্ট্র ২০২৪ ও ২০২৫ সালের জন্য নির্ধারিত চাঁদা পরিশোধ না করায় সংস্থাটিকে ব্যাপক কর্মসংস্থান হ্রাসের মুখে পড়তে হয়েছে।

ডব্লিউএইচও’র আইনজীবীরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রায় ২৬০ মিলিয়ন ডলার বকেয়া রয়েছে, যা পরিশোধ করা তাদের বাধ্যতামূলক। তবে ওয়াশিংটন দাবি করেছে, এই অর্থ পরিশোধের কোনো যৌক্তিক কারণ তারা দেখছে না। ইতোমধ্যে ডব্লিউএইচও-কে দেওয়া মার্কিন সরকারের সব তহবিল বন্ধ করা হয়েছে এবং জেনেভাসহ বিশ্বব্যাপী সংস্থাটির বিভিন্ন দপ্তর থেকে মার্কিন কর্মী ও ঠিকাদারদের প্রত্যাহার করা হয়েছে।

মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক যৌথ বিবৃতিতে বলেন, ডব্লিউএইচও যুক্তরাষ্ট্রের অবদানকে অবমূল্যায়ন করেছে এবং বারবার আমেরিকার স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। ভবিষ্যতে সংস্থাটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা কঠোরভাবে সীমিত থাকবে বলেও জানানো হয়।

ডব্লিউএইচও’র বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক স্বাস্থ্য সহযোগিতা এবং এনজিও ও বিশ্বাসভিত্তিক সংস্থার মাধ্যমে পোলিও ও এইচআইভি মোকাবেলার কাজ চালিয়ে যাওয়ার কথা জানালেও নির্দিষ্ট কোনো পরিকল্পনার বিস্তারিত দেয়নি।

এদিকে ডব্লিউএইচও আশা প্রকাশ করেছে, বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা ও লাখো মানুষের কল্যাণের কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯