বিশ্ববাজারে সংকটের মাঝেই জ্বালানি রপ্তানি বন্ধ করলো রাশিয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইউক্রেনে চলমান ড্রোন হামলার প্রেক্ষাপটে নিজেদের অভ্যন্তরীণ বাজারে তেলের সরবরাহ নিশ্চিত করতে আগামী ৩১ জুলাই পর্যন্ত রাশিয়া পেট্রোল ও গ্যাসোলিন রপ্তানিতে পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রুশ সরকার এই সংক্রান্ত নতুন  প্রকাশ করেছে, যা এখন তেল উৎপাদনকারী কোম্পানিগুলোর ক্ষেত্রেও বাধ্যতামূলক। এর আগে কেবল মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠানগুলোকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল।

সরকার জানিয়েছে, মঙ্গোলিয়া ও যেসব দেশের সঙ্গে রাশিয়ার আন্তঃসরকারি চুক্তি আছে, তারা এই বিধিনিষেধের বাইরে থাকবে। রাশিয়ার কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং বসন্তকালীন চাহিদা বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলায় রাশিয়ার তেল অবকাঠামো ও শোধনাগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বাল্টিক সাগরের উস্ট-লুগা ও প্রিমোর্স্ক বন্দরে হামলার পর অগ্নিকাণ্ডের কারণে রপ্তানি ক্ষমতা গত মার্চে ৪০ শতাংশ থেকে কমে বর্তমানে ২০ শতাংশে নেমেছে।

রপ্তানি বাধার ফলে রাশিয়ার তেল মজুত কেন্দ্র দ্রুত পূর্ণ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত সরবরাহ এড়াতে উৎপাদকরা শিগগিরই উৎপাদন কমাতে পারেন। যুদ্ধ শুরুর আগে রাশিয়া মোট গ্যাসোলিন উৎপাদনের ১০-১২ শতাংশ বিশ্ববাজারে রপ্তানি করত।

বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধির সম্ভাবনা বিবেচনায় আগামী রবিবার ওপেক প্লাসের বৈঠকে উৎপাদন মাত্রা নিয়ে আলোচনা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়ার এই পদক্ষেপ এবং ওপেকের আসন্ন সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতি ও মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে