বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোতে শিবিরের জয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয়জয়কার জাতীয় নির্বাচনে কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৯ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়া এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
 
মির্জা ফখরুল বলেন, 'বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ছাত্রদলসহ বিরোধী ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাসে কাজ করতে দেওয়া হয়নি। বিশেষ করে ছাত্রদলকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়া হয়েছে। তবে আমরা আশা করি, বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।'

তিনি আরও জানান, বিএনপি চাইছিল একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন করা হোক এবং বর্তমান প্রক্রিয়াও সেভাবেই এগোচ্ছে।

উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই অঞ্চলের উন্নয়নের জন্য ‘রাজশাহী বিভাগ উন্নয়ন বোর্ড’ গঠন করেছিলেন। সেই সময়ই এই অঞ্চলে শিল্পায়নের সূচনা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একইভাবে ভাবছেন। ক্ষমতায় এলে এই পিছিয়ে পড়া অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।'

মির্জা ফখরুল বলেন, 'তারেক রহমানের ঠাকুরগাঁও সফর মূলত শুভেচ্ছা সফর। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের কবর জিয়ারত করতে এখানে আসবেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঠাকুরগাঁওয়ের বড় মাঠে আয়োজিত গণদোয়া অনুষ্ঠানে অংশ নেবেন।'

স্থানীয় নেতাদের দাবি, এই অনুষ্ঠানে প্রায় এক লাখ মানুষের সমাগম হবে।
 
অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু