বিশ্বে প্রথম তেল-শূন্য দেশ হতে যাচ্ছে বাংলাদেশ!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ আজ ৩৪তম দিনে এসে গড়িয়েছে । এই সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে আমদানিনির্ভর দেশগুলোর ওপর। তেলের দাম আকাশছোঁয়া হয়ে ওঠায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম 'দ্য ইনডিপেনডেন্ট' এর এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, এই সংকট অব্যাহত থাকলে বাংলাদেশ বিশ্বের প্রথম তেল-শূন্য দেশে পরিণত হতে পারে।

গতকাল প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধের প্রভাবে সবচেয়ে বড় ধাক্কা খেতে পারে বাংলাদেশ, যার প্রায় ৯৫ শতাংশ জ্বালানি আমদানিনির্ভর।

প্রায় ১৭ কোটি মানুষের দেশে ইতোমধ্যেই জ্বালানি সংকটের প্রভাব দৃশ্যমান। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সীমিত পরিমাণ জ্বালানি সংগ্রহ করছেন মোটরসাইকেল চালক ও পরিবহন শ্রমিকরা। অনেক ক্ষেত্রেই পাম্পে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় খালি হাতেই ফিরতে হচ্ছে ভোক্তাদের।

এই পরিস্থিতির ফলে দৈনন্দিন জীবনযাত্রায় চাপ তৈরি হয়েছে। রাজধানীর ব্যস্ত সড়কগুলোতেও যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, সংকটের অন্যতম কারণ হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তা। পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগরে যাওয়ার এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে এশিয়ার প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল পরিবাহিত হয়। যুদ্ধের কারণে এই পথ আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় সরকার জ্বালানি রেশনিং চালুর কথা বিবেচনা করছে। ডিজেল বিক্রিতে নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা এবং প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। যদিও ঈদুল ফিতর উপলক্ষে কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয়েছিল, তবুও সার্বিক পরিস্থিতি এখনো উদ্বেগজনক।

সরকারি তথ্য অনুযায়ী, দেশের একমাত্র পূর্বাঞ্চলীয় তেল শোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারি লিমিটেড’ এ মজুত অপরিশোধিত তেল দিয়ে মাত্র দুই সপ্তাহের চাহিদা মেটানো সম্ভব। অন্যদিকে মার্চের শুরুতে ডিজেলের মজুত ছিল মাত্র ৯ দিনের চাহিদা পূরণের মতো, যা দ্রুত কমে আসছে।

সংকট মোকাবিলায় বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া ও আজারবাইজানসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি রাশিয়া থেকে ডিজেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধও জানানো হয়েছে।

তবে সরকার আনুষ্ঠানিকভাবে দেশে কোনো জ্বালানি সংকট নেই বলে দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন ইঙ্গিত দিচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার