ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

সদ্য সংবাদ ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪২:৫০
ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও এক চালান ডিজেল দেশে এসেছে। ৭২তম ধাপে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রিসিভ টার্মিনালে পৌঁছেছে।

পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পাইপলাইনে ডিজেল সরবরাহ শুরু হয়। প্রায় দুই দিন পর ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পুরো চালানটি পার্বতীপুরের ডিপোতে পৌঁছানোর কার্যক্রম শেষ হয়।

দেশে আসা এই ডিজেল রাষ্ট্রায়ত্ত তিন তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমান পরিমাণে ভাগ করে দেওয়া হয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৮ সালের ৯ এপ্রিল ১৫ বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় ভারত থেকে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির কথা রয়েছে। ২০২৩ সালের ১৮ মার্চ পাইপলাইনটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ভারত থেকে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি হয়েছে।

ফ্রেন্ডশিপ পাইপলাইনের বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। পঞ্চগড়ের তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও বোদা উপজেলা পেরিয়ে পাইপলাইনটি নীলফামারী সদর এবং দিনাজপুরের চিরিরবন্দর হয়ে পার্বতীপুরের রিসিভ টার্মিনালে যুক্ত হয়েছে।

ভূগর্ভস্থ এই পাইপলাইনটি মাটির প্রায় পাঁচ থেকে আট ফুট নিচে স্থাপন করা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড