ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল

সদ্য সংবাদ ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১২:০০
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনে ঋণখেলাপি হিসেবে শনাক্ত হওয়ায় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতির পদ হারিয়েছেন মো. আলী আফজাল। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনে ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে মো. আলী আফজালের ঋণখেলাপির তথ্য পাওয়া গেছে। এ কারণে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ধারা ২৩(১)(খ) অনুযায়ী তাঁর রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

এর আগে থেকেই রিহ্যাবের কার্যক্রম ও সভাপতির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে তদন্ত চলছিল। গত ২৬ জুলাই রিহ্যাবের সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ পরিচালনা পর্ষদের ১০ সদস্য বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন। সেখানে বর্তমান সভাপতি ও সিনিয়র সহসভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ ১২টি বিষয়ে অভিযোগ তোলা হয়।

এসব অভিযোগ নিয়ে গত ৩০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে যুগ্ম সচিব মো. মোস্তফা জামাল হায়দার সভাপতিত্ব করেন। পরে রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ দিনের জন্য স্থগিত করা হয়। একই সঙ্গে অভিযোগকারীদের সঙ্গে আলোচনা করে বিষয়গুলো সমাধানের জন্য সভাপতিকে ১৫ দিনের সময় দেওয়া হয়।

মন্ত্রণালয়ের ওই নির্দেশনার পর ১ আগস্ট র‍্যাডিসন হোটেলে নির্ধারিত এজিএম অনুষ্ঠিত হয়নি। পাশাপাশি ১২ থেকে ১৫ আগস্ট আয়োজনের কথা থাকা গ্রীষ্মকালীন আবাসন মেলাও সাময়িকভাবে স্থগিত করা হয়।

রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে গত ১৯ আগস্ট দুই সদস্যের একটি কমিটি গঠন করে বাণিজ্য মন্ত্রণালয়। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

এদিকে এসব অভিযোগের বিষয়ে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। তবে সদ্য পদ হারানো সভাপতি মো. আলী আফজাল সময় চাওয়ায় ওই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।

সদ্য সংবাদ/ এআর

অর্থনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা