বন্দর ইজারা ও নির্বাচন নিয়ে রাশেদ খানের ক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের কঠোর ভাষায় সমালোচনা করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এমন সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ এবং চুক্তির আড়ালে সরকারের উপদেষ্টারা ‘কমিশন বাণিজ্য’ করছেন। ক্ষমতায় এলে সংশ্লিষ্ট প্রতিটি উপদেষ্টা ও কর্মকর্তার সম্পদ ও দুর্নীতির তদন্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (২৯ নভেম্বর) ঝিনাইদহের হরিণাকুন্ডুর ভায়না বাজারে সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন রাশেদ খান।

তিনি বলেন, 'সরকারের উপদেষ্টা ও বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি বন্দর এলাকায় চাঁদাবাজির কথা বলে জনগণকে বিভ্রান্ত করছেন, অথচ বিদেশিদের সঙ্গে চুক্তিতে কমিশন খাওয়ার অভিযোগ থেকেই যাচাই–বাছাইয়ের প্রয়োজন দেখা দিয়েছে।'

রাশেদের জানান, ‘মানবিক করিডোর’ ও বিদেশি ব্যবস্থাপনায় বন্দর ইজারা দেওয়ার বিরোধিতায় তারা বরাবরই অবস্থান নিয়েছেন। বন্দর পরিচালনায় টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন হলে সেটি স্পষ্টভাবে উল্লেখ করে দায়িত্ব দিতে হবে।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে রাশেদ খান বলেন, 'সরকারের তিনটি প্রধান দায়িত্ব: বিচার, সংস্কার ও সুষ্ঠু নির্বাচন; কোনোটিই ঠিকভাবে পালন করা হচ্ছে না। সব দলের প্রার্থীরা সমভাবে গণসংযোগের সুযোগ পাচ্ছেন না। অথচ সরকারের সেদিকে নজর নেই। নির্বাচনের পরিবেশ এখনো পুরোপুরি তৈরি হয়নি। তাহলে সরকারের কাজ কী? বন্দর বিনিময় করা? বিদেশিদের কাছে বন্দর ইজারা দেওয়া?'

আগামী নির্বাচন নিয়ে স্পষ্ট হুঁশিয়ারিজানিয়ে তিনি বলেন, 'আওয়ামী লীগ ও তাদের ডামি এমপিরা নির্বাচনে সুযোগ পাবে না। ভারতের নির্দেশনায় আওয়ামী লীগের ডামি প্রার্থীরা ‘স্বতন্ত্র লীগ’ নামে নির্বাচন করতে চাইছেন; তবে জনগণ তাদের প্রতিহত করবে। গণঅভ্যুত্থানের শক্তিরাই দেশ পরিচালনায় ভূমিকা রাখবে।'

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, 'বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী ও জাতীয় ঐক্যের প্রতীক। অথচ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের কারণেই তাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা