বোমা হামলা ও গুলি চালিয়ে পাকিস্তানে ১৫ পুলিশ সদস্যকে হত্যা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় ভয়াবহ গাড়িবোমা ও সশস্ত্র হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে একটি পুলিশ চেকপোস্টকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি দ্রুতগতিতে চেকপোস্টে ঢুকিয়ে দেয়। এতে শক্তিশালী বিস্ফোরণে পুরো চেকপোস্ট ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের পর হামলাকারী পাশের একটি ভবনে প্রবেশ করে বেঁচে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। পরে ঘটনাস্থলে সহায়তায় আসা অতিরিক্ত পুলিশ সদস্যরাও হামলার শিকার হন।

রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলার দায় স্বীকার করেছে ‘ইত্তেহাদ-উল-মুজাহিদিন’ নামের একটি জঙ্গি জোট। ধারণা করা হচ্ছে, এটি পাকিস্তানি তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর সমন্বয়ে গঠিত।

ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে চেকপোস্টের ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। চারপাশে ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ, পোড়া ধাতব অংশ ও ইট-পাথরের স্তূপ।

পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনজন পুলিশ সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা বর্তমানে শঙ্কামুক্ত। উদ্ধার অভিযান এখনো চলছে।

বান্নুর জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান এক বিবৃতিতে বলেন, ‘অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও আমাদের সদস্যরা সাহস ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন। এই কাপুরুষোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নিহতদের রক্তের হিসাব নেওয়া হবে।’

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা বাহিনীর পাশে জাতি ঐক্যবদ্ধভাবে রয়েছে এবং সন্ত্রাসীদের অপতৎপরতা ব্যর্থ করা হবে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে জঙ্গি হামলা বেড়ে গেছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান অঞ্চলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা নিয়মিত হচ্ছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে। তবে আফগান তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে