বোরো মৌসুমে ১৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
চলতি বোরো মৌসুমে ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৩ মে থেকে এই সংগ্রহ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভাপতি সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২২ এপ্রিল) এফপিএমসি’র সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সরকার নির্ধারিত দামে এ বছর প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতব চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে ক্রয় করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, '৩ মে থেকে ধান ও গম সংগ্রহ শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। আর চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে, যা একই সময়সীমা পর্যন্ত অব্যাহত থাকবে। প্রয়োজন হলে পরবর্তীতে সভা করে সংগ্রহের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'দেশে চালের বার্ষিক চাহিদা প্রায় ৪ কোটি ২৪ লাখ মেট্রিক টন, যা উৎপাদনের সঙ্গে প্রায় সামঞ্জস্যপূর্ণ। ফলে খাদ্যে কোনো ঘাটতির আশঙ্কা নেই। অনুকূল আবহাওয়া ও ভালো মৌসুমের কারণে এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হতে পারে।'

জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় মজুত বজায় রাখা হচ্ছে বলেও উল্লেখ করেন কমিটির সভাপতি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা