ব্যবসার নামে ১৪ কোটি টাকা প্রতরণার দায়ে সোমেন সাহা গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
রাজধানীর গুলশানে যৌথ ব্যবসায় বিনিয়োগের নামে ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সৌমেন সাহা (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়, ২০২০ সালে ধানমন্ডির মেট্রো শপিং মলে ব্যবসায়িক সূত্রে ভুক্তভোগী বিপ্লব চক্রবর্তীর সঙ্গে সৌমেন সাহার পরিচয় হয়। করোনাকালীন সময়ে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ও পারস্পরিক বিশ্বাস গড়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালে সৌমেন সাহা দুবাই থেকে স্বর্ণ কেনার কথা বলে প্রথমে বিপ্লব চক্রবর্তীর কাছ থেকে ৫০ লাখ টাকা ধার নেন। পরে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে ‘Trust Gold & Diamond Ltd.’ নামে একটি প্রতিষ্ঠান চালুর পরিকল্পনার কথা জানিয়ে ভুক্তভোগীকে ব্যবসায় অংশীদার করার আশ্বাস দেন। এ সময় তিনি ব্যবসায় বিনিয়োগের কথা বলে আরও ৪ কোটি ৩০ লাখ টাকা গ্রহণ করেন।

পুলিশ জানায়, পরবর্তীতে বিভিন্ন সময়ে নগদ অর্থ ও চেকের মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে মোট ১৪ কোটি ৩৮ লাখ টাকা গ্রহণ করেন সৌমেন সাহা। তবে বিনিয়োগের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি কোনো লভ্যাংশ বা ব্যবসার হিসাব দেননি। বরং হিসাব চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন এবং একপর্যায়ে ভুক্তভোগীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানা পুলিশের একটি দল হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সৌমেন সাহাকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান