মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলাসহ কয়েকটি মামলায় এজাহারভুক্ত আসামি গৌছ উদ্দিন নিক্সন। এসব মামলার সূত্র ধরেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সদ্য সংবাদ/এসএস