ক্যাম্পাস
জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাস ছাড়া করল ছাত্রদল
কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে কুবি উপাচার্যের কাছে ছাত্রশিবিরের স্মারকলিপি
ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধন পেল কুবি
পুলিশ-ডিবি পরিচয়ে ফোন, নজরুল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর পরিবার প্রতারণার শিকার
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে
ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজিবি মোতায়েন
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অবস্থান নিয়েছেন। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন। তাদের সামনে পুলিশ অবস্থান নেয়। এ সময় ঘটনাস্থলের এক পাশে ছাত্রদলের নেতা-কর্মীদেরও অবস্থান করতে দেখা যায়।
বিকল যন্ত্রপাতি, নেই প্রশিক্ষক: সংকটে কুবির ব্যায়ামাগার
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত জিমনেসিয়াম গড়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয়ের একমাত্র ব্যায়ামাগারে পর্যাপ্ত সরঞ্জামের অভাব, গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির বিকল অবস্থা, সংকীর্ণ পরিসর, অপরিচ্ছন্ন পরিবেশ এবং প্রশিক্ষকের সংকটে নিয়মিত ব্যায়াম করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে প্রায় সাত হাজার শিক্ষার্থী থাকলেও তাদের জন্য রয়েছে মাত্র একটি ব্যায়ামাগার। শিক্ষার্থীদের অভিযোগ, জায়গা এতটাই ছোট যে একসঙ্গে চার থেকে পাঁচজনের বেশি ব্যায়াম করতে পারেন না। ছাত্রীদের জন্য আলাদা কোনো জিমনেসিয়াম না থাকায় তারা শারীরিক চর্চার সুযোগ থেকেও অনেকাংশে বঞ্চিত হচ্ছেন।
কুবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক হলেন ড. মহিউদ্দিন
অফিস আদেশে বলা হয়, আইকিউএসির অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে যোগদান করায় পদটি শূন্য হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিনকে ১৪ জুলাই ২০২৬ তারিখের পূর্বাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইকিউএসির অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কুবির ছাত্র পরামর্শ দপ্তরের পরিচালক ড. জুলহাস
অফিস আদেশে বলা হয়, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম গত ৮ জুলাই ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের পদ থেকে অব্যাহতির আবেদন করেন। কর্তৃপক্ষ তাঁর আবেদন অনুমোদন করে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এরপর রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনকে দপ্তরটির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এইচএসসি স্থগিতসহ তিন দাবিতে জরুরি প্রেস ব্রিফিং বাংলাদেশ ছাত্রপক্ষের
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটির উদ্যোগে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। দেশের চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর জলাবদ্ধতা এবং জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রতিবাদে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।