সিন্ডিকেট সভায় ঢুকে গেলেন ডাকসু নেতারা, আধা ঘণ্টা চলল বাগ্‌বিতণ্ডা–উত্তেজনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবহন খাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে আনা প্রায় ৪ কোটি টাকার বরাদ্দ বাস্তবায়ন আটকে থাকার অভিযোগে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা। পরে তারা সিন্ডিকেট সভাকক্ষে প্রবেশ করে উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। পরবর্তীতে দাবি পূরণের আশ্বাস পেলে তারা কর্মসূচি শেষ করেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। পরে মিছিল নিয়ে তারা ভবনের তৃতীয় তলায় কনফারেন্স কক্ষের সামনে অবস্থান নেন, যেখানে সিন্ডিকেট সভা চলছিল।

ডাকসু নেতাদের অভিযোগ, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য শনিবার বাস সার্ভিস চালুর উদ্দেশ্যে ইউজিসি থেকে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ আনা হলেও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের স্বাক্ষর না থাকায় তা দীর্ঘদিন ধরে আটকে আছে। একই সঙ্গে কেন্দ্রীয় মসজিদে স্থাপিত এসির বিদ্যুৎ সংযোগ না দেওয়া এবং কেন্দ্রীয় মাঠ সংস্কারের কাজ শুরু না হওয়াকেও তারা প্রশাসনের গাফিলতি হিসেবে উল্লেখ করেন।

কর্মসূচিতে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, শনিবার বাস চালুর জন্য বরাদ্দ আনা হলেও একটি স্বাক্ষরের অভাবে কাজ আটকে আছে, যা শিক্ষার্থীদের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসি শামসউদ্দীন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তবে সমাধান না হওয়ায় তিনি পরে সিন্ডিকেট সভায় ফিরে যান।

এরপর ডাকসুর সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা সিন্ডিকেট সভাকক্ষে প্রবেশ করলে সেখানে প্রায় আধা ঘণ্টা ধরে উত্তপ্ত আলোচনা ও বাগ্‌বিতণ্ডা হয়।

সভাকক্ষে এ ঘটনার বিষয়ে উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল হাসান এটিকে ‘মব’ আচরণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি সিন্ডিকেট সভায় আলোচনার পরিকল্পনা ছিল এবং নিয়মতান্ত্রিকভাবে তা উপস্থাপন করা যেত।

পরে সভা শেষে ডাকসু নেতারা সাংবাদিকদের জানান, কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করেছে যে বিষয়গুলো সিন্ডিকেট সভায় উত্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী অনাবাসিক হওয়ায় এসব দাবি বাস্তবায়ন জরুরি বলেও তারা মন্তব্য করেন। সূত্র: আজকের পত্রিকা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার