ইবির রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মেহেদী-জুয়েল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
রাজবাড়ী জেলা থেকে আগত ‎ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সংগঠন 'রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ সমিতি'র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেযেছেন যথাক্রমে গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুয়েল রানা।

‎শনিবার (৭ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: ফারুকুজ্জামান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম আজম এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত এ ‎কমিটিতে আরও আছেন সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, শশী আহমেদ, ইফতি খন্দকার, জুবায়ের ইসলাম তালহা, আবু তাহের মন্ডল, রতন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, তারিফ মাহমুদ, আলামিন হোসেন, সাংগঠনিক সম্পাদক মনিরা আক্তার, কোষাধ্যক্ষ শাহরিয়ার আজম, সহ কোষাধ্যক্ষ শিহাব, ক্রীড়া সম্পাদক জায়েদ বিন ওসমান, সহ-ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সামাদ হোসাইন, উপ দপ্তর সম্পাদক সাকিব, প্রচার সম্পাদক সজিব হোসাইন, সহকারী প্রচার সম্পাদক জিহাদ খান হাবিব, আইন বিষয়ক সম্পাদক রক্তিম দে, সহকারী আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা সম্পাদক সুরুজ, সহ শিক্ষা সম্পাদক কাজি জিতু, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সহকারী তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিন ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মুকতাহিম সাফারি, সহকারি ধর্ম বিষয়ক সম্পাদক আসিফ, অয়ন কুমার পাল, সাহিত্য সম্পাদক আশরাফুল হক, সহ-সাহিত্য সম্পাদক সুমতি রবি দাস, হল বিষয়ক সম্পাদক লিমন ও লাবিব, পরিকল্পনা সম্পাদক নাঈম, ভ্রমণ বিষয়ক সম্পাদক আরমান হোসেন ও তাসলিমা খাতুন, মহিলা বিষয়ক সম্পাদক নূর নাহার রুনু ও জাকিয়া জারা এবং সাংস্কৃতিক সম্পাদক সুমাইয়া নাজনীনও মহিমা আফরিন।

‎নতুন কমিটির সভাপতি মেহেদী হাসান বলেন, ছাত্রছাত্রীদের কল্যাণে এবং সমিতির গতিশীলতা বৃদ্ধিতে আমি নিরলস কাজ করে যাব। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি শক্তিশালী এবং কার্যকর সমিতি গড়ে তুলতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাসী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে