ক্যাম্পাস
যথাযোগ্য মর্যাদায় জাককানইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে দিবসটির কর্মসূচি শুরু হয়। এদিন কালো ব্যাজ ধারণ করে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। একই সময়ে কালো পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইবিতে বিশেষ দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দ্রুত সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাবিতে দোয়া মাহফিল আয়োজন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাবিতে আলোকচিত্র প্রদর্শনী
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার রানা বলেন, “আলোকচিত্রগুলো দেখে শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ আরও ভালোভাবে বোঝা গেছে। প্রতিটি ছবিই তাঁদের সাহসিকতা ও দেশের জন্য দেওয়া আত্মত্যাগের কথা মনে করিয়ে দিয়েছে। আলোকচিত্রগুলো আমাদের মনে গভীর শ্রদ্ধা ও প্রেরণার সঞ্চার করেছে এবং স্বাধীনতার ইতিহাসের তাৎপর্যকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে।”
হাদির স্মরণে ইবি মিউজিক অ্যাসোসিয়েশনের দেশাত্মবোধক গান
জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সাংসদ প্রার্থী শরীফ ওসমান বিন হাদির স্মরণে দেশাত্মবোধক গান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মিউজিক অ্যাসোসিয়েশন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা এ আয়োজন করে। এসময় সংগঠনটির প্রায় ১৫ সদস্য একত্রে গান ও কবিতা পরিবেশন করেন। এসময় তাদেরকে 'ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা ', 'মুক্তির মন্দিরে সোপানতলে' গান, বিদ্রোহী কবিতাসহ সহ বিভিন্ন গান ও কবিতা পরিবেশন করতে দেখা যায়।
জাবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে সাইমুন ও তৌফিকুর
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯ তম আবর্তনের তানভীর সিদ্দিকী সাইমুনকে সভাপতি এবং ৪৯ তম আবর্তনের আরেক শিক্ষার্থী তৌফিকুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাতক্ষীরা জেলাস্থ ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বর্তমান প্রেসিডেন্ট হাবিবুল্লাহ বাহারের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির ঘোষণা করা হয়।
ক্যান্সার আক্রান্ত সাবেক শিক্ষার্থীকে ইবির প্লেয়ার্স এসোসিয়েশনের আর্থিক অনুদান
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যান্সার আক্রান্ত এক সাবেক শিক্ষার্থীকে এক লক্ষ টাকা অনুদান দিয়েছে প্লেয়ার্স এসোসিয়েশন অব ইসলামিক ইউনিভার্সিটি। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কার্যালয়ে উপাচার্যের উপস্থিতিতে এই অনুদান দেওয়া হয়। এসময় নার্গিস বলেন, প্লেয়ার্স এসোসিয়েশন অব ইসলামিক ইউনিভার্সিটি সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
জবির বিশেষ বৃত্তির বিজ্ঞপ্তিতে ২০২৬ লেখা নিয়ে আপত্তি, সংশোধনের আশ্বাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য সদ্য প্রকাশিত ‘বিশেষ বৃত্তি নীতিমালা-২০২৫’ এর কার্যকারিতার সাল নিয়ে আপত্তির সৃষ্টি হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে নীতিমালাটি ২০২৫ সালের পরিবর্তে ২০২৬ সাল থেকে কার্যকর হওয়ার কথা উল্লেখ থাকায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা। তবে প্রশাসন বিষয়টিকে ‘টাইপিং মিসটেক’ হিসেবে উল্লেখ করে দ্রুত সংশোধনের আশ্বাস দিয়েছে।
ইবিতে গালিবের গজল: বাসনার দ্বিতীয় পদক্ষেপ সেমিনার
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত 'মির্জা গালিবের গজল: বাসনার দ্বিতীয় পদক্ষেপ' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবনের গগন হরকরা গ্যালারিতে এ আয়েজন করেন। বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: মনজুর রহমানের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. মো: রাশিদুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। প্রধান আলোচক হিসেবে ছিলেন লেখক ও গবেষক জাভেদ হুসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন।
জবির শীতকালীন ছুটি স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি স্থগিত করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জকসু নির্বাচন: চলছে আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, ততই প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের নতুন নতুন অভিযোগ সামনে আসছে। আচরণবিধি ভঙ্গ যেন এখন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ছাত্রদল-ছাত্র অধিকার সমর্থিত প্যানেল থেকে শুরু করে ছাত্রশিবির সমর্থিত প্যানেল, প্রায় সব প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধেই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এমনকি খোদ প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।