ঢাকা স্পোর্টিং ক্লাবের সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ঢাকা স্পোর্টিং ক্লাবের নতুন ১২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জি. মো. মিজানুর রহমান।

রোববার (১৪ জুন) রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত উপদেষ্টাদের সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি অনুমোদিত হয়। কমিটির মেয়াদ দুই বছর (২০২৬-২০২৮) নির্ধারণ করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. হাসানুল বান্না, সহ-সভাপতি মো. নাসির ফিরোজ, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাকিউল ইসলাম (রাব্বি), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এস. এম. আমিমুল হাসান, কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আসাদুজ্জামান সাহেদ, গেম ডেভেলপমেন্ট সম্পাদক মো. শরিফুল ইসলাম, এবং সদস্য মো. জিয়াউল আহসান ও মাহমুদা আখতার মুমু।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. মাইন উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস. এম. মইনুল করিম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. ইসমাত জাহান লিমা এবং কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. রাহাত বিন কাসেম।

পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার পর ইঞ্জি. মো. মিজানুর রহমান বলেন, “ঢাকা স্পোর্টিং ক্লাবের সদস্য, খেলোয়াড় ও সম্মানিত উপদেষ্টাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের আস্থা ও সমর্থনের কারণেই আমি আবারও এই দায়িত্ব পেয়েছি। ক্লাবের উন্নয়ন, ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন প্রতিভা তৈরিতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “ঢাকা স্পোর্টিং ক্লাব একটি আধুনিক, পেশাদার ও প্রতিভা বিকাশমুখী ক্রিকেট প্রতিষ্ঠান হিসেবে দেশের ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানসম্পন্ন ক্রিকেটার তৈরির লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।”

উল্লেখ্য, ২০২০ সালে রাজধানীর মিরপুর এলাকায় ঢাকা স্পোর্টিং ক্লাব লিমিটেড প্রতিষ্ঠা করা হয়। ক্লাবটি তরুণ ক্রিকেটারদের দক্ষতা উন্নয়ন, শৃঙ্খলা, নেতৃত্ব ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে এটি ক্রিকেট প্রশিক্ষণ, প্রতিভা বিকাশ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে দেশের ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এছাড়া, ক্লাব সংশ্লিষ্ট যে কোনো তথ্য বা পরামর্শের জন্য ঢাকা স্পোর্টিং ক্লাব লিমিটেডের ওয়েবসাইট (www.dscbd.club) ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি