লতিফ সিদ্দিকী, সাবের হোসেন ও আনিস আলমগীরকে গ্রেফতারের দাবি মঞ্চ ২৪-এর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টার অভিযোগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং সাংবাদিক আনিস আলমগীরকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে ‘মঞ্চ ২৪’।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী।

সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে ফ্যাসিবাদবিরোধী জনতা আবারও রাজপথে নামবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশে আওয়ামী লীগের রাজনীতি ও তাদের সহযোগীদের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

১/১১-এর ঘটনাবলীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবিও জানায় মঞ্চ ২৪। এ সময় কয়েকজন গণমাধ্যম ব্যক্তিত্বের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংককে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাবলী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ফাহিম ফারুকী। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে প্রশাসন দ্বৈত নীতি অনুসরণ করছে।

রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গেও বক্তব্য দেন তিনি। দ্রুত বিচার নিশ্চিত করার সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে নির্ধারিত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার দাবি জানান। একই সঙ্গে এস আলম গ্রুপকে পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ভিন্নমত দমনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি