রাজধানী
কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে হাসনাবাদের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ বিস্ফোরণের ঘটে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ফলে ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। তল্লাশি অভিযান চালিয়ে মাদ্রাসার ভেতর থেকে বিস্ফোরক পদার্থ ও বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে কী ধরনের বিস্ফোরক রাখা ছিল এবং বিস্ফোরণ কীভাবে ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।
বিমানবন্দর থেকে সাভারের শীর্ষ সন্ত্রাসী ‘তোতলা পাভেল’ গ্রেফতার
সাভারে ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও হামলার ঘটনায় সরাসরি জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ পাভেল ওরফে তোতলা পাভেলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল, চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ। পুলিশ সূত্র জানায়, চীনের বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাভেল বাংলাদেশে ফিরছেন, এমন তথ্য ইন্টারপোলের মাধ্যমে পাওয়ার পর ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় সাভার মডেল থানা পুলিশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেয়।
মগবাজার থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে শম্পা আক্তার (২৬) নামে একজন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শম্পা আক্তার স্বামী সুমন মিয়ার সঙ্গে বড় মগবাজারের একটি ৭ তলা ভবনের ষষ্ঠ তলায় ভাড়া থাকতেন।
আবারও শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে চলে যাওয়ার পর আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে তারা শাহবাগ মোড়ে চলে আসে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা থেকে শাহবাগে অবস্থান শুরু করে ইনকিলাব মঞ্চ।
‘আমার মতো আর কারও যেন না হয়’; স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায় স্ত্রীর আকুতি
রাজধানীতে প্রকাশ্যে গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, 'সঠিক তদন্ত না হলে তার মতো আরও অনেক পরিবার সর্বস্ব হারাবে। আমার মতো আর কারও যেন না হয়।’ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন,' এ ধরনের হত্যাকাণ্ড আগেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটতে পারে।
রাজধানীতে অবৈধ আইফোন তৈরির কারখানা, ৩ চীনা নাগরিক গ্রেফতার
রাজধানী ঢাকার উত্তরা ও নিকুঞ্জ এলাকায় চীনা নাগরিকদের পরিচালনায় গড়ে ওঠা একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই চক্রের দুই চীনা নাগরিকসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবর (৭ জানুয়ারি) এই বিশেষ অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। ডিবি জানায়, অভিযানের সময় ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন, মোবাইল তৈরির আধুনিক যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। ক্রটি প্রায় দেড় বছর ধরে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ ব্যবহার করে আইফোন তৈরি করে বাজারে আসল ফোন হিসেবে বিক্রি করছিল।
রাজধানীর রাজাবাজারে নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার
রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক ও হোমিও চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনোয়ার উল্লাহ শেরে বাংলা নগর দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর রুকন ছিলেন এবং পশ্চিম রাজাবাজার ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
মুসাব্বির হত্যায় ভাড়াটে শুটার ব্যবহার, সিসিটিভিতে দুই ঘাতক শনাক্ত
রাজধানীতে প্রকাশ্যে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় ভাড়াটে শুটার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। চাঁদাবাজি, রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারের মতো একাধিক সম্ভাব্য মোটিভ সামনে রেখে তদন্ত এগোচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (৭ জানুয়ারি) রাতে তেজগাঁওয়ের পশ্চিম তেজতুরি বাজার এলাকায় স্টার কাবাব হোটেলের দ্বিতীয় তলায় একটি আলোচনা শেষে সহকর্মী আবু সুফিয়ান মাসুদকে সঙ্গে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হন মুসাব্বির।
ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট
রাজধানীর বাড্ডায় ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চালকদের চলাচলের দাবিতে রিকশা শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে রামপুরা, বাড্ডা ও আশপাশের এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ধীর হয়ে পড়েছে। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চালক দীর্ঘদিন ধরে চলাচলে বিধিনিষেধের অভিযোগ জানাচ্ছেন। তারই প্রেক্ষিতে, সোমবার (১৯ জানুয়ারি) তারা বাড্ডায় মানববন্ধনের আয়োজন করেন। তবে মানববন্ধনের শুরুতে সড়ক অবরোধের কথা না থাকলেও পরে তারা ফুজি টাওয়ারের সামনে মূল সড়ক বন্ধ করে দেন।
ডিএমটিসিএলের ঘোষণায় কাটল শঙ্কা, মেট্রোরেল চলাচল থাকবে স্বাভাবিক
স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি ঘোষণায় শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের মাঝে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা শেষমেশ কাটল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত শিডিউলেই চলবে। যাত্রীসেবা আগের মতোই অব্যাহত থাকবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।
রাজধানীতে হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
রাজধানীর জিগাতলা এলাকা থেকে জান্নাত আরা রুমি নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ঝিগাতলার জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত জান্নাত আরা রুমি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এবার কারওয়ান বাজারে আগুন
রাজধানীর কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন একটি ঝুপড়ি ঘরে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসে আগুনের খবর আসে। রাজধানীর কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন একটি ঝুপড়ি ঘরে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসে আগুনের খবর আসে।