চাঁদাবাজির অভিযোগ নিয়ে না'গঞ্জ প্রেসক্লাবে প্রবাসী দম্পতির সংবাদ সম্মেলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


‎নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার প্রবাসী দম্পতি মার্জিয়া খাতুন ও মো. শাহাবুদ্দিন সরকার বুধবার ১৩ই আগষ্ট দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সমর্থিত প্রভাবশালী ব্যক্তি নাজিম উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘ আট বছর ধরে নানা ধরনের হয়রানি, ভাঙচুর, চাঁদাবাজি ও হুমকির অভিযোগ তুলেছেন।
‎
‎সংবাদ সম্মেলনে প্রবাসী মার্জিয়া খাতুন জানান, তারা দীর্ঘ ২৩ বছর ধরে ইতালিতে বসবাস করছেন। ২০১৭ সালে দেশে এসে বাড়ি নির্মাণের উদ্দেশ্যে কাজ শুরু করলে স্থানীয় নাজিম উদ্দিন তাদের ওপর দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক নির্মাণ কাজের দায়িত্ব নেন। কিছুদিনের মধ্যেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে তার সঙ্গে তাদের বিরোধ দেখা দেয়। এরপর থেকেই শুরু হয় নানামুখী হয়রানি।
‎
‎মার্জিয়া খাতুনের দাবি, দায়িত্ব থেকে অব্যাহতি দিলে নাজিম উদ্দিন প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। তিনি তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেন, ডিপ টিউবওয়েলের কাজে বাধা দেন এবং একাধিকবার প্রাণনাশের হুমকি দেন। এমনকি আদালতে মিথ্যা মামলা (নং- ৫৯৪/১৭) দায়ের করেন, যা পরবর্তীতে খারিজ হয়ে যায়।
‎
‎প্রবাসে অবস্থানকালেও তাদের বাড়িতে ভাঙচুর ও চুরি চালানো হয় বলে অভিযোগ করেন মার্জিয়া খাতুন। তিনি জানান, ছাদের রড কেটে নেওয়া হয় এবং বাড়ির একটি অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ২০১৯ সালে দেশে ফিরে আসলে আবারও তাকে হুমকি দিয়ে পাঁচ ফুট প্রশস্ত রাস্তা আট ফুট করার দাবি জানানো হয়। দাবিকৃত ১৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় তার বাড়ির পিলার ভেঙে দেওয়া হয়।
‎
‎তিনি আরও জানান, এসব ঘটনায় বারবার থানায় অভিযোগ করলেও কোনো ধরনের সহযোগিতা পাননি। ২০২৩ সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করলে আবারও অগ্নিসংযোগসহ বিভিন্নভাবে হামলা ও হুমকি অব্যাহত থাকে।
‎
‎সর্বশেষ অভিযোগ অনুযায়ী, ১৬ মে ২০২৫ সালে ইমোতে যোগাযোগ করে তার স্বামীকে হত্যার হুমকি দেওয়া হয় এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়।
‎
‎প্রবাসী দম্পতির প্রশ্ন? আমরা কি শুধুই রেমিট্যান্স পাঠানোর জন্য? দেশে এসে শান্তিতে থাকার অধিকার কি আমাদের নেই?” তারা দ্রুত ন্যায়বিচার ও নিরাপত্তার দাবি জানান।
‎
‎

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে