ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম শুভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ২০২৬-২৭ সেশনের নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ছাত্রনেতা রবিউল ইসলাম শুভ।

গত ১৩ জানুয়ারি সংগঠনের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক কর্তৃক অনুমোদিত ১৩৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়।

রবিউল ইসলাম শুভ এর আগে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গত কমিটিতে সফলতার সাথে সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত দিনগুলোর রাজপথের আন্দোলন এবং সংগঠনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ এবার তাকে মূল সম্পাদকীয় পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ায় রবিউল ইসলাম শুভ বলেন, 'ছাত্র অধিকার পরিষদ সবসময় শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার ও সুস্থ ধারার সাংস্কৃতিক বিকাশে কাজ করে আসছে। আমাকে সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব দিয়ে যে আস্থা রাখা হয়েছে, আমি সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে সংগঠনের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে দেশব্যাপী আরও শক্তিশালী করতে সচেষ্ট থাকব।'

উল্লেখ্য, এবার সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটিতে অভিজ্ঞ ও রাজপথের ত্যাগী নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া হয়েছে। শুভর এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনে তাকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু