চীনা প্রেসিডেন্টকে ‘মহান নেতা’ বললেন ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বেইজিং সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘মহান নেতা’ বলে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে ‘অসাধারণ ভবিষ্যৎ’ গড়ে তোলার আশাবাদও ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতে ট্রাম্প শি জিনপিংকে নিজের ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই বৈঠক তার জন্য অত্যন্ত সম্মানের।

ট্রাম্প বলেন, 'আপনি একজন মহান নেতা। অনেকে হয়তো আমার এই মন্তব্য পছন্দ করবেন না, কিন্তু সত্য হলো আপনি মহান। আমাদের একসঙ্গে একটি চমৎকার ভবিষ্যৎ রয়েছে।'

তিনি আরও জানান, অতীতে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও টেলিফোনে আলোচনার মাধ্যমে সেগুলোর দ্রুত সমাধান করা সম্ভব হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, বৈঠকটি কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও বাণিজ্য, তাইওয়ান ইস্যু কিংবা ইরান যুদ্ধের মতো স্পর্শকাতর বিষয়ে বড় ধরনের কোনো অগ্রগতির সম্ভাবনা কম।

এই সফরে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী নেতারাও রয়েছেন। তাদের মধ্যে আছেন জেনশেন হুয়াং এবং এলন মাস্ক। সফরের অন্যতম লক্ষ্য হচ্ছে চীনের সঙ্গে কৃষিপণ্য ও যাত্রীবাহী বিমান বিক্রির চুক্তি এগিয়ে নেওয়া। পাশাপাশি ভবিষ্যতে শুল্কযুদ্ধ এড়াতে একটি স্থায়ী বোর্ড গঠনের উদ্যোগও নেওয়া হচ্ছে।

অন্যদিকে শি জিনপিং বিশ্ব রাজনীতির বর্তমান অস্থিরতা ও পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, বর্তমান পরিস্থিতিতে চীন ও যুক্তরাষ্ট্রের স্থিতিশীল সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি ‘থুসিডাইডস ট্র্যাপ’ এর প্রসঙ্গ টেনে বলেন, 'উদীয়মান শক্তি ও প্রতিষ্ঠিত শক্তির মধ্যে সংঘাতের যে তত্ত্ব রয়েছে, তা এড়িয়ে দুই দেশ নতুন সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করতে পারে কি না—এখন সেটিই বিশ্ব দেখছে।'

শি আরও বলেন, 'বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংঘাতের বদলে সহযোগিতার পথেই এগোনো উচিত।'

তবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা শুরু হলেও বেশ কিছু অমীমাংসিত ইস্যু এখনও সামনে রয়েছে। বিশেষ করে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন এবং ফেনটানিল পাচার ঠেকাতে চীনের ভূমিকা নিয়ে ওয়াশিংটনের অসন্তোষ আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুই দিনের এই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্থিতিশীলতা ফিরিয়ে আনা। শুক্রবার শি জিনপিংয়ের সঙ্গে একটি ব্যক্তিগত বৈঠকের মধ্য দিয়ে ট্রাম্প তার বেইজিং সফর শেষ করবেন বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে