চীনে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
প্রায় এক দশক পর ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৩ মে) স্থানীয় সময় সন্ধ্যায় তাকে বহনকারী বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
 
২০১৭ সালে প্রথম মেয়াদে এশিয়ার পরাশক্তি দেশ চীন সফরের পর এটি ট্রাম্পের দ্বিতীয় চীন সফর। বিমানবন্দরে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় এবং তিনি উপস্থিত অভ্যর্থনাকারীদের উদ্দেশে অভিবাদন জানান।
 
এই সফরের সবচেয়ে আলোচিত দিক হলো ট্রাম্পের সঙ্গে থাকা যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি কোম্পানির নির্বাহীদের বিশাল বহর। সফরসঙ্গীদের তালিকায় রয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, টেসলা ও স্পেসএক্সের প্রধান এলন মাস্ক এবং ব্ল্যাকরকের প্রধান নির্বাহী ল্যারি ফিঙ্ক।
 
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ডজনখানেক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এই সফরে অংশ নিয়েছেন, যা দুই দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
 
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে ট্রাম্পের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি ও ভূরাজনৈতিক ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
 
এদিকে সফরের আগেই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে বেইজিং। চীনা কর্তৃপক্ষ চারটি “রেড লাইন” নির্ধারণ করেছে—তাইওয়ান ইস্যু, গণতন্ত্র ও মানবাধিকার, চীনের রাজনৈতিক ব্যবস্থা এবং উন্নয়নের অধিকার।
 
বেইজিংয়ের দাবি, এসব বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না।
 
এর আগে ২০২৪ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের সময় এসব সীমারেখার কথা প্রথম আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেন চীনের নেতৃত্ব। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সফর এবং সঙ্গে থাকা প্রযুক্তি জায়ান্টদের উপস্থিতি যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের ভবিষ্যৎ কৌশলগত সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে