দেশের উদ্দেশে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উদ্দেশে লন্ডনের বাসা থেকে হিথরো বিমানবন্দরের পথে রওনা হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে হিথরো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন।

দিবাগত মধ্যরাতে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করবেন। ওই ফ্লাইটে তার পরিবারের সদস্যরাও থাকবেন বলে জানা গেছে।

এর আগে বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ জানান, লন্ডন থেকে যাত্রা শেষে ফ্লাইটটি সিলেটে যাত্রাবিরতি করবে। এরপর বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এরপর তিনি সড়কপথে এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে বিএনপি চেয়ারপারসন ও তার মা খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

হাসপাতালে যাওয়ার পথে কুড়িল–পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকায় একটি সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। সেখানে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন বলে জানান সালাহউদ্দিন আহমদ।

সংবর্ধনা শেষে এভারকেয়ার হাসপাতাল পরিদর্শন করে তিনি গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় যাবেন। ভবিষ্যতে তারেক রহমান এই বাসাতেই অবস্থান করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী