ঢাকা-১৮ এনসিপির আরিফুলের ‘আজাদী যাত্রা’ থেকে চাপাতিসহ যুবক গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোট–সমর্থিত প্রার্থী মো. আরিফুল ইসলামের আজাদী যাত্রা থেকে মো. মানিক নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার পর ময়মনসিংহ–ঢাকা মহাসড়কের উত্তরার আজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক মানিক গাজীপুরের গাছা উপজেলার খাইলকৈর দক্ষিণ গ্রামের বাসিন্দা। তিনি মৃত আবুল হাসেমের ছেলে।

আজাদী যাত্রায় উপস্থিত এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের প্রার্থী মো. আরিফুল ইসলামের কর্মীদের অভিযোগ, সন্ধ্যা ৭টার দিকে আজমপুর এলাকায় আজাদী যাত্রা চলাকালে মানিককে একটি চাপাতিসহ আটক করা হয়। পরে তাকে উত্তরা পূর্ব থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রাতে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোর্শেদ আলম জানান, আজাদী যাত্রা থেকে চাপাতিসহ আটক মানিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। সে কারণে আটক মানিককে আগামীকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু