দীর্ঘ যুদ্ধের বার্তা ইরানের, আস্থা নেই কূটনীতিতে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তেহরান—এমন মন্তব্য করেছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা। তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালানো হতে পারে, যাতে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ থেকে সরে আসতে চাপ দেয়।

তেহরানে সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতি উপদেষ্টা কামাল খারাজি বলেন, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার সুযোগ খুবই সীমিত।

তিনি বলেন, ট্রাম্প অতীতে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। আলোচনার সময়েও দুই দফায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ কারণেই বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থাহীনতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন খারাজি।

কামাল খারাজি আরও বলেন, এই সংঘাত তখনই শেষ হতে পারে যখন অর্থনৈতিক চাপ এতটাই বাড়বে যে অন্য দেশগুলো হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধ করতে বাধ্য হবে।

তিনি ইঙ্গিত দেন, উপসাগরীয় আরব দেশসহ অন্যান্য দেশ যদি যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করে, তাহলে যুদ্ধ থামানোর সম্ভাবনা তৈরি হতে পারে।

খারাজি বলেন, চলমান সংঘাতের কারণে বিভিন্ন দেশে অর্থনৈতিক চাপ বাড়ছে। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাচ্ছে এবং জ্বালানি ঘাটতিও দেখা দিচ্ছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এই চাপ আরও বাড়বে এবং এক পর্যায়ে অন্য দেশগুলোর হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি থামানো কঠিন হয়ে উঠতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি সদ্য. বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া সদ্য. নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়াই আমাদের অধঃপতনের অন্যতম কারণ: সমাজকল্যাণ মন্ত্রী সদ্য. সংসদে নোটিশ-কথার গুরুত্ব না দেওয়ায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি সদ্য. বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া সদ্য. নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়াই আমাদের অধঃপতনের অন্যতম কারণ: সমাজকল্যাণ মন্ত্রী সদ্য. সংসদে নোটিশ-কথার গুরুত্ব না দেওয়ায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী