এবার কিউরেটরদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিসিবি

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ আগস্ট, ২০২৬ ১৮:২৯:০০
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের স্পিননির্ভর উইকেটের ধারা থেকে বেরিয়ে এখন স্পোর্টিং উইকেট তৈরির পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারসাম্যপূর্ণ উইকেট তৈরি করে ইতিবাচক ফলও পেয়েছে টাইগাররা। এই পরিবর্তনের পেছনে বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তার সঙ্গে নিয়মিত কাজ করছেন দেশীয় কিউরেটররাও। তাদের মধ্যে জাহিদ রেজা বাবু, বদিউল আলম খোকন ও শফিউল আলম বেলাল অন্যতম। বিদেশি কিউরেটরদের ওপর নির্ভরতা কমাতে এবার আরেক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো পিচ কিউরেটর তৈরির প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করতে যাচ্ছেন তারা।

আগামী ১১-১২ আগস্ট চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে পিচ কিউরেটরদের লেভেল-১ কর্মশালা, যা পরিচালনা করবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং।

এ নিয়ে বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্য সচিব মাজহার উদ্দিন বলেন, 'দেশের কিউরেটর ও মাঠকর্মীদের দক্ষতা বাড়াতে প্রথমবারের মতো প্রথম ধাপের সনদ কোর্স চালু করা হচ্ছে। আগামী ১১ ও ১২ আগস্ট চট্টগ্রামে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম থেকে ৩০ জন কিউরেটর এতে অংশ নেবেন। টার্ফ ব্যবস্থাপনা প্রধান টনি হেমিংয়ের নেতৃত্বে এই কোর্সটি পরিচালিত হবে। কেবল পরীক্ষায় উত্তীর্ণরাই প্রথম ধাপের এই সনদ পাবেন।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার