রাজধানীর বিজয়নগর এলাকায় প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর বিজয়নগর এলাকায় প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হবে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ জুমার নামাজের পর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণা চালানোর প্রস্তুতিকালে মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, হাদিকে প্রথমে কানের নিচে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথার ভেতরে গুলির আঘাত সহ কান ও মাথার আশেপাশে আঘাত পেয়েছেন হাদি।
ডা. মোস্তাক আরও জানান, হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল এবং তাকে লাইফ সাপোর্টে রেখে অস্ত্রোপচার করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল আল নোমান সাংবাদিকদের বলেন, 'প্রথমে তিনটি গুলির শব্দ শোনা যায়। দ্রুত মোটরসাইকেলে চড়ে দুইজন এসে গুলি চালিয়ে পালিয়ে যায়।'