২০২৮ সালের মধ্যে নিবন্ধনহীন সব কিন্ডারগার্টেন বন্ধ করে দেওয়া হবে: ববি হাজ্জাজ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ আগস্ট, ২০২৬ ২৩:৪৫:০১
ছবি: সংগৃহীত

নিবন্ধন ছাড়া পরিচালিত দেশের সব কিন্ডারগার্টেন স্কুলকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের আওতায় আনা হবে। যারা নিবন্ধন নেবে না, ২০২৮ সালের মধ্যে সেসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের পিটিআই কনফারেন্স হলে ‘প্রাথমিক শিক্ষার রূপান্তর ও কর্মপরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকার বেশ কিছু পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এরই অংশ হিসেবে দেশের বেসরকারি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলোকে সরকারি নিয়ম-নীতির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, যেসব কিন্ডারগার্টেন এখনো নিবন্ধন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে নিবন্ধন না নিলে ২০২৮ সালের মধ্যে ওই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান জনবল সংকট নিরসনেও কাজ করছে সরকার। এ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শিক্ষকদের সুযোগ-সুবিধা ও পেশাগত কাঠামো নিয়েও নতুন উদ্যোগের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের জন্য একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

নতুন নীতিমালায় শিক্ষকদের পদোন্নতি, বেতন কাঠামো, দায়িত্ব ও কর্তব্যসহ পেশাগত বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষকদের দায়িত্বের সঙ্গে সুযোগ-সুবিধার মধ্যে আরও কার্যকর সমন্বয় তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রাথমিক শিক্ষার সামগ্রিক পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নেবে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি