এনসিপিতে পদত্যাগ ব্যক্তিগত সিদ্ধান্ত: তাসনিম-তাজনূভার পদত্যাগ সম্পর্কে নাহীদ ইসলাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে তাসনিম জারা ও তাজনূভা জাবীনের পদত্যাগ নিয়ে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, কেউ দলে থাকবেন কি না বা নির্বাচনে অংশ নেবেন কি না, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।

জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার বিষয়টি জানাতে রোববার রাতে বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নাহিদ ইসলাম। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

এক সাংবাদিক জানতে চান, জামায়াতের সঙ্গে সমঝোতাকে কেন্দ্র করে দুই নারীনেত্রীর পদত্যাগ এবং কয়েকজন নেতার আপত্তি দলীয় ভাঙনের ইঙ্গিত দিচ্ছে কি না। জবাবে নাহিদ ইসলাম বলেন, দলের নির্বাহী পরিষদের সঙ্গে আলোচনা করে এবং সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতেই জোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ভিন্নমত বা আপত্তি থাকতে পারে। তবে তাঁর মতে, এনসিপির কেন্দ্রীয় কমিটি, সারা দেশের নেতা-কর্মী এবং সহযোগী সংগঠনের নেতারা জোটের সিদ্ধান্তে একমত। বিরোধিতাকারীদের সঙ্গে আলোচনা করা হবে এবং তাঁদের বোঝানোর চেষ্টা চলবে বলেও জানান তিনি। নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবাই শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তের সঙ্গেই থাকবেন।

এনসিপি থেকে পদত্যাগ করে যাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন, সেই আসনগুলোতে এনসিপি প্রার্থী দেবে কি না—এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, কে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন, তার ওপর নির্ভর করে প্রার্থী নির্ধারণ করা হবে না। দলের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে যাঁদের ঐকমত্য রয়েছে, যাঁরা মাঠে কাজ করেছেন এবং জনগণের কাছে গ্রহণযোগ্য, তাঁরাই এনসিপির প্রার্থী হবেন।

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হওয়ার পর গত শনিবার এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। পরে এক ফেসবুক পোস্টে তিনি জানান, বাস্তব পরিস্থিতির কারণে তিনি কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন না এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করবেন।

এরই মধ্যে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হতে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করেছেন তাসনিম জারা। এই আসনে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এবং মান্ডা এলাকা অন্তর্ভুক্ত।

জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার প্রেক্ষাপটে দলটি থেকে পদত্যাগ করেছেন তাজনূভা জাবীনও। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং ঢাকা-১৭ আসনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। রোববার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি জামায়াতের সঙ্গে সমঝোতার প্রসঙ্গ টেনে ক্ষোভ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আরিফুল ইসলাম আদীব, আবদুল হান্নান মাসউদ এবং দলের নেত্রী মাহমুদা মিতু, দিলশানা পারুল ও নাবিলা তাসনীম।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু