এপস্টেইন চক্রের আরও ভয়ংকর তথ্য ফাঁস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানে যৌন অপরাধী জেফরি এপস্টেইনের মানবপাচার ও যৌন নিপীড়ন চক্রের নতুন তথ্য সামনে এসেছে। ‘এপস্টেইন ফাইলস’ নামে পরিচিত বিপুলসংখ্যক ইমেইল, ব্যাংক নথি ও রসিদ বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের অভিজাত এলাকা কেনসিংটন ও চেলসিতে তিনি চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন, যেখানে নিপীড়নের শিকার নারী ও তরুণীদের রাখা হতো।

অনুসন্ধানে জানা যায়, অন্তত ছয়জন নারী এসব ফ্ল্যাটে অবস্থান করেছেন এবং পরবর্তীতে তারা এপস্টেইনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। তাদের বেশিরভাগই রাশিয়া ও পূর্ব ইউরোপের নাগরিক। ২০১৫ সালে ভার্জিনিয়া জুফ্রে লন্ডনে মানবপাচারের অভিযোগ তুললেও ব্রিটিশ পুলিশ কোনো তদন্ত শুরু করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যা দীর্ঘ সময় ধরে এই চক্র চালু থাকার সুযোগ তৈরি করে।

নথি অনুযায়ী, ২০১৯ সালে গ্রেফতারের আগ পর্যন্ত লন্ডনের ফ্ল্যাটে থাকা নারীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন এপস্টেইন। তিনি নিজেকে তাদের ‘বাড়িওয়ালা’ হিসেবে পরিচয় দিতেন এবং ভাড়ার পরিবর্তে অর্থ সহায়তা করতেন। পড়াশোনা, আসবাবপত্র ও ইংরেজি শেখার খরচও বহন করতেন তিনি। তবে বিনিময়ে অনেক নারীকে তার নেটওয়ার্কে নতুন নারী সংগ্রহে বাধ্য করা হতো।

তদন্তে আরও উঠে এসেছে, ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে ইউরোস্টার ট্রেন ব্যবহার করে অন্তত ৫৩ বার ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে নারীদের আনা-নেওয়া করা হয়েছে। এর মধ্যে ৩৩টি টিকিট কেনা হয়েছিল ২০১৫ সালের অভিযোগের পর। এমনকি গ্রেফতারের মাত্র ১৬ দিন আগেও একজন নারীকে লন্ডনে আনা হয়েছিল। পাশাপাশি শতাধিক ব্যক্তিগত ও বাণিজ্যিক ফ্লাইট ব্যবহারের তথ্যও পাওয়া গেছে।

মানবাধিকার আইনজীবী টেসা গ্রেগরি এবং সাবেক গোয়েন্দা কর্মকর্তা কেভিন হাইল্যান্ড পুলিশের নিষ্ক্রিয়তায় বিস্ময় প্রকাশ করেছেন। তাদের মতে, এমন গুরুতর অভিযোগের পরও তদন্ত না হওয়া বড় ধরনের ব্যর্থতা।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে আরেক নারী অভিযোগ করলেও তা গুরুত্ব পায়নি। যদিও লন্ডনের মেট্রোপলিটন পুলিশ দাবি করেছে, তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করেছে।

এই ঘটনায় ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু এবং অভিজাত নাগরিক ক্লেয়ার হ্যাজেলের নামও আলোচনায় এসেছে। তবে প্রিন্স অ্যান্ড্রু শুরু থেকেই কোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করে আসছেন।

এপস্টেইনের মৃত্যুর পরও তার কিছু সহযোগী লন্ডনে অবস্থান করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে ভুক্তভোগী ও মানবাধিকারকর্মীরা পুরো বিষয়টি নিয়ে পুলিশের ভূমিকা তদন্তে একটি প্রকাশ্য গণতদন্তের দাবি জানিয়েছেন।

সূত্র: বিবিসি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে